০২:৪৩ পি.এম
ফিফা ফুটবলকে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে, এ কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন স্প্যানিশ ফুটবল লিগের (লা লিগা) সভাপতি হাভিয়ের তেবাস। তিনি বলেন, ‘২০৩০ সালের বিশ্বকাপ ৬৪ দলে উন্নীত করার যে গুঞ্জন উঠেছে’।
বৃহস্পতিবার ক্রীড়া ডেস্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, তেবাস ফিফার ভূমিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের নীতিনির্ধারকদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিয়ে এভাবে চলতে থাকলে ফুটবলের পক্ষে তা ভাল হবে না।’
ইতালীয় ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত’-এ প্রকাশিত সাক্ষাৎকারে, তিনি স্পষ্ট ভাষায় জানান, ইনফান্তিনোর মেয়াদকাল এখন ‘শেষ’। তেবাস ফিফার রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির সমালোচনা করে বলেন, এটি ‘মৌলিকভাবে ত্রুটিপূর্ণ’। ইনফান্তিনো ফুটবলের ওপর একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন, যা ফুটবলের জন্য ক্ষতিকর।
আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু
ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, লা লিগা সভাপতি বলেন, ‘বিশ্বকাপের জাঁকজমক ফুটবলের সকল কিছু নয়। বিশ্ব ফুটবলের এই বিশাল শিল্পের কর্মসংস্থানও রয়েছে। অথচ তারা মাত্র ৪০ দিনের একটা টুর্নামেন্টের ব্যবস্থা করে পুরো ফুটবল ইন্ডাস্ট্রিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে।’
গত জুনে ইনফান্তিনো বিশ্বের সামনে ২০৩০ সালের জন্য ৬৪ দলের বিশ্বকাপের আলোচনা করেন। মূল আয়োজকদের মধ্যে স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে, উরুগুয়ে ও আর্জেন্টিনার কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ফুটবলারদের ঠাসা সূচি এবং আন্তর্জাতিক ক্যালেন্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তেবাস বলেন, ‘আমরা বারবার নিজেদের আশঙ্কার কথা জানিয়েছি, আর এখন তারা ৬৪ দলের বিশ্বকাপের পরিকল্পনা করছেন!’
তিনি আরও বলেন, ‘ঘরোয়া লিগগুলোই ফুটবলকে টিকিয়ে রেখেছে। আন্তর্জাতিক ম্যাচের চাপ কমানো জন্য পদক্ষেপ নিতে হবে। ফিফা এই বাস্তবতা বোঝার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে এবং দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।’
আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
এদিকে, লা লিগা সভাপতির এসব অভিযোগের পরও ফিফা কিংবা ইনফান্তিনোর পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন