প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আওয়ামী লীগ দেশের অর্থনীতি, ব্যাংক এবং শিল্প কারখানা সহ সকল সেক্টরকে ধ্বংস করে ফেলেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উল্লেখ করেছেন যে, লুটের টাকা দুবাই এবং ভারতে পাচার করা হয়েছে। কানাডায় বেগম পাড়া তৈরি করা হয়েছে। এই লুটের টাকার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, যার জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের নৈরাজ্য এবং অরাজকতা বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না। তিনি বলেন, দেড় যুগ ধরে আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে রেখেছে এবং জেলখানায় আটকে রেখেছে। তাদের দ্বারা যে ক্ষতি হয়েছে, তা বিশ বছর কিংবা ২০০ বছরেও কাটিয়ে ওঠা সম্ভব কি না, তা নিয়ে তিনি সন্দিহান।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলাম আজ বিরোধীদলে অবস্থান করছে। একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান এই ধারাকে এগিয়ে নিতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে, তার উদাহরণ গোপালগঞ্জ। অতীতে আওয়ামী লীগ পাখির মতো জামায়াতের নেতা-কর্মীদের গুলি করে হত্যা করে সাতক্ষীরা দখল করেছিল। বিএনপি যদি চায় তাহলে এখন গোপালগঞ্জকেও তামা করে দিতে পারে। তবে বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না এবং খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।
হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা পাহারার ব্যবস্থা করা হয়েছে। কারণ, তারা আর নৈরাজ্য, অগ্নিকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস হতে দিতে চান না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন