০৪:৩৯ পি.এম
বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, কারণ সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) বা নগদ সংরক্ষণ হার কমে গেছে।
বর্তমানে ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়ার ঘিরে গ্রাহকরা গত কয়েক দিনে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন।
ব্যাংকটির পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার ঘটনাটি ঘটে এই ঘটনার পরপরই।
আরও পড়ুন: স্পিকার: রাজনীতি সঠিক হলে দেশও সঠিক হবে
আজ মঙ্গলবার ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান। কর্তৃপক্ষ বলেছেন, ‘খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ব্যাংকটির সিআরআর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত চাহিদার তুলনায় বেশি ছিল। তবে গত এক সপ্তাহে গ্রাহকদের আতঙ্কজনিত অর্থ উত্তোলনের কারণে সিআরআর নেগেটিভে চলে গেছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের রিকোয়ারমেন্ট (চাহিদা) রয়েছে প্রায় সাত হাজার কোটি টাকার। আমরা এর চেয়েও বেশি রাখতে সক্ষম ছিলাম। তবে বর্তমান সংকটের কারণে তা কমে ২,৬০০ কোটি টাকায় নেমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকে থাকা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এখনও পজিটিভ রয়েছে।’
তিনি জানিয়েছেন, সিআরআর ঘাটতিতে চলে যাওয়ার পর ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তহবিল সহায়তা চাইছেন তারা।
আরও পড়ুন: কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন