ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নারী ও শিশুর সুরক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী


নারী ও শিশুর সুরক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

অপরাধী যেই হোক না কেন, কোনো নারী ও শিশু নির্যাতনকারীকে প্রশ্রয় দেয়া যাবে না এবং তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেন।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘যে জাতি নারীকে সম্মান দিতে জানে না, সে জাতি সভ্য নয়। যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না, সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় বর্তমান সরকার সোচ্চার রয়েছে।’

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

শুধু দিনাজপুর নয়, সারা দেশে নারী ও শিশুদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনো নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আরও জোরালো ভূমিকা রাখবে।’

গর্ভবতী মায়েরা যাতে সরকারের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট দফতরকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েরা প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী জুলাই থেকে এটি বাড়িয়ে ৯০০ টাকা করা হবে। মায়েরা টানা তিন বছর পর্যন্ত এ সুবিধা পাবেন।’

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষকে চিকিৎসাসেবায় যেন ঢাকামুখী হতে না হয়, সেজন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে সর্বাধুনিক চিকিৎসাব্যবস্থায় রূপান্তর করতে যা যা করা প্রয়োজন, পর্যায়ক্রমে তার সবই করা হবে।’

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান।

আরও পড়ুন: নওগাঁয় বাসে অগ্নিসংযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা সহ গ্রেফতার ৩

অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২০ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহায়তা করতে চায় চীন

তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহায়তা করতে চায় বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চীনের বেইজিংয়ে এই উক্তিটি করেন তিনি।

মাহদী আমিন আরও জানান, ‘মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করেছে। এটাই বাংলাদেশ সরকারের অর্জন।’

চীনের এক রাষ্ট্র নীতিতে বাংলাদেশ সমর্থন করে জানিয়ে উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইশতেহার প্রণীত হয়েছে। বড় ট্রেডিং পার্টনার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে; যদিও এক্সপোর্ট কম, তবে আমদানি বেশি। এ কারণে কীভাবে এই বাণিজ্য ঘাটতি কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে চীনের ট্রেড বাংলাদেশে বাড়ানো যায়, তা নিয়েও দুই সরকার কথাবার্তা বলেছে।’

আনোয়ারায় ইকোনোমিক জোন তৈরিতে দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বক্তব্য, ‘এখানে চীনের উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’

তিনি আরও বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন।’

এছাড়া, বাংলাদেশ ব্রিকসে আবেদন করলে বেইজিং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বলেও মাহদী আমিন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপাক্ষিক বৈঠকের পরও একান্ত আলাপে শি জিনপিং-তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


দ্বিপাক্ষিক বৈঠকের পরও একান্ত আলাপে শি জিনপিং-তারেক রহমান

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকা-নাইপেদো আলোচনায় মধ্যস্ততায় সব ধরণের সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং।

এছাড়াও মিয়নমার হয়ে ঢাকা-বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিংয়ের সরকার।

শুক্রবার (২৬ জুন) চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু তুলে ধরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।

দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও শি জিনপিং ও তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে বলেও জানান তারা।

উপদেষ্টারা বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে। এই সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি বন্ধুত্বে রূপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিত তাজিয়া মিছিল

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। এটি হিজরি মুহাররম মাসের দশম দিন। ইতিহাসের প্রেক্ষাপটে শোক ও ত্যাগের মহিমার মাধ্যমে দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের মতো এবছরও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। এই মিছিল ধর্মীয় স্লোগানসহ ব্যানার, ফেস্টুন এবং রঙিন পতাকা সঙ্গে নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আজকের উপলক্ষে সন্ধ্যায় পাক পাঞ্জাতন পরিষদের আয়োজনে দোয়া মোনাজাত ও আশুরা মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আজকের এই দিনটিতে কারবালার সকল শহীদদের স্মরণ করে এই মিছিল পরিচালিত হচ্ছে। তারা বলেন, "এই মিছিলের মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা পৌঁছে দিতে চাই, শিয়া কিংবা সুন্নি নয়, আমরা সকলেই মুসলমান, এইটাই আমাদের বড় পরিচয়।"

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের সম্পর্কে যা জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের সম্পর্কে যা জানা গেছে

 বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জন হয়েছে। এই সংখ্যা অন্তর্ভুক্ত করেছে বেশ কয়েকজন বিদেশি নাগরিক।

-দুই ব্রাজিলীয়-

ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, এই ভূমিকম্পে দেশটির দুই নাগরিক, একজন পুরুষ ও একজন নারী মারা গিয়েছেন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এই সংবাদের বিস্তারিত তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের স্বজনদের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

-একজন দ্বৈত নাগরিক-

রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কারাকাসে জন্ম নেওয়া এবং ইতালি ও ভেনেজুয়েলার দ্বৈত নাগরিক পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে এক ভবন ধসে প্রাণ হারিয়েছেন।

ইতালির সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রায় এক লাখ ৭০ হাজার ইতালীয় পাসপোর্টধারী ব্যক্তি বসবাস করেন।

-দুই চীনা-

কারাকাসে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বেইজিংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভূমিকম্পে নিহতদের মধ্যে দুই চীনা নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।

দূতাবাসটি তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত চীনা নাগরিকদের আফটারশক এবং অন্যান্য ভূমিকম্পজনিত সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%