০৭:৩৮ পি.এম
নেত্রকোনায় বেসরকারি সংস্থা (এনজিও) ফোরামের মাসিক সমন্বয় সভা এবং ক্ষুদ্রঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এটি সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যক্রম সমূহের একটি সংক্ষিপ্ত বিবরনী উপস্থাপন করেন সংস্থাটির সহকারী কর্মসূচি পরিচালক খালেদ এহতেশাম।
আরও পড়ুন: ফরিদপুরে একের পর এক আর্থিক প্রতারণার অভিযোগ, ক্যাব নেতার বিরুদ্ধে নতুন চেক ডিজঅনার মামলা
ব্র্যাকের অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর জেলার মোট ১০টি উপজেলার প্রাইজ প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য সমূহের সার্বিক অর্জন সম্পর্কে একটি উপস্থাপন প্রদান করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রশিক্ষণ পরিবীক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থাপক এবং প্রাইজ প্রকল্পের ফোকাল পার্সন মো. লুৎফর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, প্রাইজ প্রকল্পের নেত্রকোনা জেলার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. পিয়াস এবং শেরপুর ও জামালপুর জেলার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম চঞ্চল প্রমুখ।
এসময় নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নকারী অর্ধশতাধিক বেসরকারি সংস্থা (এনজিও)-এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুধের কৌটায় শক্তিশালী আইইডি বোমা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন