০৬:৫০ পি.এম
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখওয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পটি অপেক্ষাকৃত মাঝারি ধরনের ছিল, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪।
স্থানীয় সময় অনুযায়ী সোমবার (২২ জুন) বিকেলে এই কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। মূল কেন্দ্রস্থলটিও ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
পাকিস্তানের যেসব এলাকায় এই কম্পন বেশি অনুভূত হয়েছে, তার মধ্যে পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, মানসেহরা, সোয়াত, বাত্তাগ্রাম এবং অ্যাবোতাবাদ স্থানগুলো উল্লেখযোগ্য।
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন খোলা জায়গায়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের পরবর্তী সময়ে আবারও মৃদু কম্পন বা আফটারশক হওয়ার আশঙ্কা থাকায়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
একইসঙ্গে, জরুরি নিরাপত্তা নির্দেশনাগুলো মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন