০৬:৫৯ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ সতর্কবার্তা দিয়ে জানায়, আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে একটি প্রতারক চক্র অর্থ আত্মসাৎ করছে।
এই সতর্কবার্তা সোমবার (১ জুন) তারিখে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনার সাথে সঙ্গতি রেখে, জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে, দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত
এনবিআর জানাচ্ছে যে, যারা স্বাভাবিক প্রক্রীয়ায় যোগ্য হয়ে চাকরি পাবেন, তাদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে; এমন মিথ্যা প্রচারণার মাধ্যমে যে প্রতারণা করা হচ্ছে, সেটাই এই চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থীর অযোগ্যতার কারণে চাকরি হবে না, তাদের মধ্যে কিছু ব্যক্তির কাছ থেকে নেওয়া অর্থ তারা ফেরত দিতে পারে। কিন্তু, যাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ এই চক্রটি আত্মসাৎ করবে।
জনসচেতনতার উদ্দেশ্যে এনবিআর জানাচ্ছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
এই ক্ষেত্রে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের অফিসে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ করার জন্য টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ এবং ইমেইল [email protected]এ যোগাযোগ করা যাবে। এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন