ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার


ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। পরিবারের ভাষ্যমতে, একই দিন দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল ভিকটিম। ওই সময় মনা তাকে গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ও গলা টিপে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ার প্রকোপ উদ্বেগজনক আকার ধারণ করেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ শিশু এবং এক নার্সের মৃত্যু ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১৫ জুন) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এটি জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগের মোট ৩২২ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৭৭ জন, সিলেট জেলায় ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন দেখা গেছে। এছাড়াও হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুইজনের রুবেলাও শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও চারজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে নতুন ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতানে ৫ জন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন এবং কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৯৭ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম এবং নিউমোনিয়াজনিত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা ৭০-এ পৌঁছেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমান বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় অভিনেত্রী

ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে, অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। এই অভিনেত্রী, যিনি 'কুমকুম ভাগ্য' নামক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, মৃত অবস্থায় পাওয়া গেছেন। সঞ্চিতার বয়স ছিল মাত্র ২২ বছর। তার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ১৪ জুন, মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার নিজ বাসা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় সঞ্চিতাকে ভাসাই-ভিরার পৌরসভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ একটি ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করে এবং মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিনেত্রীর বাবা মাছিদ্র উগালের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আচোলি পুলিশ ১৫ জুন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারায় একটি ‘অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট’ বা অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে। মৃতের প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সঞ্চিতা উগালে জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এ ‘দিয়া ট্যান্ডন’ চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া 'সাজন ঘর', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'দিলওয়ালি দুলহা লে জায়েগি'-এর মতো একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তার অভিনয়ের পরিচিতি রয়েছে। মনোজ বাজপেয়ী অভিনীত ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এ তিনি অভিনয় করেন। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত 'ছাবা' চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া শান্তি চুক্তি সম্পর্কে চীন স্বাগত প্রকাশ করেছে। পাশাপাশি, মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেছে চীন।

খবরটি প্রচার করেছে বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, তারা লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এবং তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও একমত হয়েছে। কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত জটিল বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট হয়নি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘চীন এই চুক্তিকে স্বাগত জানায় এবং মধ্যস্থতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করে।’

তিনি পরবর্তী মন্তব্যে বলেন, বেইজিং আশা করে যে নির্ধারিত সময় অনুযায়ী চুক্তিটি স্বাক্ষরিত হবে। লিন জিয়ান আরো জানান, চীন আশা করছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল দ্রুত সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাখালী বাস ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


মহাখালী বাস ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানী ঢাকাতে যানজট নিরসনে সরকারের হাতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের একটি অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয় নিয়ে তৃতীয় সভা শেষে যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা এসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

ড. মো. হাদিউজ্জামান মন্তব্য করেন, যানজটের সমস্যা সমাধানের জন্য হকারদের বিকল্প কর্মসংস্থান এবং ফুটপাতকে জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করা সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

তিনি আরও জানান, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে দীর্ঘ সময় ধরে ব্যাপক বিনিয়োগ করা হয়েছে এবং জনগণকে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। যদি এই প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, তবে সেটি একটি নেতিবাচক দৃষ্টান্ত হবে। সুতরাং, প্রকল্পটিকে কীভাবে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।

আগামী সাত দিনের মধ্যে বিকল্প প্রস্তাবও উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।

ড. হাদিউজ্জামান আরও জানান, ঢাকা শহরের টার্মিনালকেন্দ্রিক যানজট সহনশীলভাবে কমাতে মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো শুধুমাত্র যাত্রী নেওয়ার সময় টার্মিনালে যাবে।

একইভাবে, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের বিষয়ে কাজও চলছে।

এছাড়াও, আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় ট্রাফিক সিগন্যাল চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি সুশৃঙ্খলার মধ্যে আনার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া, কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে। হকারদের উচ্ছেদ না করে আবার বিশৃঙ্খল অবস্থাতেও না রেখে কীভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে, সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে সিটি করপোরেশন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%