ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকারি বাসা বরাদ্দে অনলাইন সেবা চালু, স্বচ্ছতা ও গতি ফেরানোর উদ্যোগ: জাকারিয়া তাহের


সরকারি বাসা বরাদ্দে অনলাইন সেবা চালু, স্বচ্ছতা ও গতি ফেরানোর উদ্যোগ: জাকারিয়া তাহের

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের আজ একটি বিবৃতিতে জানিয়েছেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ, দ্রুত এবং জনবান্ধব করার উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনলাইনে বাসা বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছে।

অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, "দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার।"

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও জনবান্ধব করতে এই অনলাইন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুবদল নেতা নয়ন: ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’

এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির অনুযায়ী, গত ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির জন্য মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬টি আবেদন জমা পড়েছে। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না হওয়ায় বাতিল করা হয়।

আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী জাকারিয়া তাহের এই অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা ১৫০০ পর্যটক, ১০ ট্রলারে ফিরছেন ৪০০

আগে সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। প্রযুক্তির ব্যবহার করে সেবা প্রদান কার্যক্রমকে আরও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দ প্রদান সেবাকে স্বয়ংক্রিয় করেছে।

অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই ফলাফল জানতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রান্তিক জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এমপি আবু সুফিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


প্রান্তিক জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৬ : খাদ্য অধিকার আইন প্রণয়নের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সাধারণ মানুষের খাদ্য অধিকার প্রতিষ্ঠা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, যা নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। প্রান্তিক জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগগুলোর সুফল শিগগিরই সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘গণশুনানি ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যেখানে শহরের সীমিত আয়ের জনগণের খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, আইএসডিই বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এই সভার আয়োজন করে।

আবু সুফিয়ান আরও বলেন, খাদ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য খাদ্য কেনার সক্ষমতা বৃদ্ধি, খাদ্যসংকট দূর করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণশুনানিতে সাধারণ মানুষের উত্থাপিত সমস্যা, অভিজ্ঞতা ও সুপারিশগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছানোর আশ্বাস দেন তিনি।

গণশুনানিতে বিভিন্ন পেশার মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাদ্যসংকট ও খাদ্যমূল্য বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। বক্তব্য রাখেন কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ জন এসি ল্যান্ডের যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ জন এসি ল্যান্ডের যোগদান

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : ভূমি মন্ত্রণালয়ে সহকারী কমিশনার (ভূমি) পদে ৯৪ জন কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। সম্প্রতি, এই কর্মকর্তারা একযোগে মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালন করতে যোগদান করেন।

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন। তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেনে হুথিদের মিসাইল হামলায় নিরাপদ রয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


এডেনে হুথিদের মিসাইল হামলায় নিরাপদ রয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

এডেনের আল-মাআশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সন্দেহভাজন হুথি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত একটি মারাত্মক মিসাইল হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদ অবস্থানে রয়েছেন।

এই তথ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তারিখে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি জানান, হুথি বিদ্রোহীরা আল-মাআশিক প্রাসাদের দিকে অন্তত পাঁচটি মিসাইল নিক্ষেপ করেছে। তবে সৌভাগ্যক্রমে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্য সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছেন।

এর আগে বৃহস্পতিবার আল জাজিরার সংবাদদাতারা ওই প্রাসাদের আশেপাশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন। হামলার ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো, জুলফিকার আলী

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


ঝালকাঠিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো, জুলফিকার আলী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী।
বুধবার (১৪ অক্টবর) বিকেলে তিনি ঝালকাঠির শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি মো. জুলফিকার আলী বলেন,হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন।সে লক্ষ্যে পুলিশ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বাইজিদ ইবনে আকবর,সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহ সভাপতি নির্মল চন্দ্র দে(তরুণী) ও সাধারণ সম্পাদক অলোক সাহা সহ, শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি মন্দির কমিটির সদস্য এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%