০৬:৩৪ পি.এম
ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : শাহজাহানপুর থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এই তথ্য আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মো. দুলু মিয়া (৩৪), মো. শাহা জামাল (৪০), মো. ইয়াছিন (৩০), মো. জাফর (৩০), মো. রকি (২৬), মো. আইদুল ইসলাম (২৫), মো. সুমন (২৭), মো. নুরু (১৯), মাহিন চৌধুরী তুষার (১৯), জাকির হোসেন (২৬), মো. সাব্বির (২২), মো. জহিরুল ইসলাম (৩৮), মো. আমির হোসেন (৩৯), হাসান মারগোব মোর্শেদ (৩৮), মো. চাঁন বাদশা (২৫), মো. মুসা (২৫), মো. শান্ত (২৫), মো. সাকিব ইসলাম শাহেদ (১৯), মো. সোহেল মোল্লা (২৮), মো. মঞ্জুর মোরশেদ এবং সৈয়দ আজমাইল হাসিব ওরফে সামির (১৮)।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন