ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে আশিকুর রহমান


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান ব্যাংকটির নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার (১৪ জুন) তাকে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ও এসএমই বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়মুক্তির অভিযোগ নাহিদের

আন্তর্জাতিক পর্যায়ে এলায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের (এএফআই) জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মেয়াদে ‘ভাইস চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেন।

আশিকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি ‘দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার এপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তার জন্ম নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলা, নিহত হয়েছেন আরও ৬ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


গাজায় ইসরাইলি হামলা, নিহত হয়েছেন আরও ৬ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তারা জানায়, উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। এদিকে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে অচলাবস্থায় আটকে আছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ।

গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা চললেও রক্তপাত থামছে না। স্থানীয় সময় রোববার (১৪ জুন) উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এছাড়া দক্ষিণের খান ইউনিস ও গাজা সিটিতে পৃথক গুলির ঘটনায় আরও বেশ কিছু লোক প্রাণ হারিয়েছেন।

একই সঙ্গে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে সপ্তাহব্যাপী আলোচনা শেষ হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন। এতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

তবে সূত্রগুলো বলছে, ১৫ দফা রূপরেখার ১৪টি বিষয়ে সম্মতি মিললেও হামাসের অস্ত্র সমর্পণের প্রশ্নে এখনও মতপার্থক্য রয়ে গেছে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক প্রক্রিয়া শুরু না হলে পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয় বলে দাবি করছে হামাস। অপরদিকে ইসরাইলের দাবি, হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, গাজার ক্ষমতা ছাড়তে হবে এবং ভবিষ্যতের প্রশাসনে কোনো ভূমিকা রাখতে পারবে না।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেবে না। ফলে যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।

এদিকে গাজার মানবিক সংকট নতুন মাত্রা পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মৃতদেহ এখনও শনাক্ত করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামে চার জনের মৃত্যু ঘটেছে। এটি সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭২ জন, এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, আর গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৭ হাজার ৮৭৮ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশু মৃত্যু বরণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ১৮৮ কোটি ৪০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ইবির ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ১৮৮ কোটি ৪০ লাখ টাকা

২০২৬-২৭ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা।

এটি দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৯ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর হিসেবে এ বাজেটে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে ৯৪ হাজার ৬৮৮ টাকা বরাদ্দ পড়ছে। অর্থাৎ বছরে প্রতিটি শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ৯৪ হাজার ৬৮৮ টাকা ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

নতুন অর্থবছরে গবেষণা খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দ্বৈততা কমানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা।

এছাড়া বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে হয়েছে ২৩৮ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন। তবে নতুন অর্থবছরে অনুমোদিত ১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং সামগ্রিক পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

 

গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহাগ প্যাদা, থানা পুলিশের দ্বারা গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে পুলিশের একটি টিম গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করার সময় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাথে জড়িত পাওয়া যায়।

গ্রেপ্তারের বিরুদ্ধে নাশকতাবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, তিনি মৃত বাদশাহ প্যাদার ছেলে হিসেবে পরিচিত।

পুলিশের সূত্রে জানা গেছে, সোহাগ প্যাদা পূর্বে নিষিদ্ধ ঘোষিত পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘গ্রেপ্তার সোহাগ প্যাদার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%