প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ফিরতে হলে পলাতক শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে, এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতা এক নয়। ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে দেশের জনগণ কঠোর অবস্থানে রয়েছে, এবং এ বিষয়টি বিদেশিদের জানানো হয়েছে।
হুমায়ুন কবির উল্লেখ করেন, দেশের চলমান রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সরকারের অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।
এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।
আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এসব তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে সরকার ও ট্রাইব্যুনালকে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন