ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার


ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল এলাকায় আঃ সালাম (৬৫) নামের একজন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানার এবং স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রায় দশটার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় অজ্ঞাত একটি লাশ দেখতে পান এলাকাবাসি। পরে ত্রিশাল থানায় পুলিশের কাছে খবর দিলে ত্রিশাল থানার এস আই রুবেল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে ত্রিশাল থানার এস আই রুবেল সাংবাদিকদের জানান, নিহত ঐ ব্যক্তির নাম আঃ সালাম। তিনি ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। এছাড়া তিনি আরো জানান, নিহত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনা হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনা হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার কারওয়ান বাজারে অনুষ্ঠিত ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

মন্ত্রী আরও জানিয়েছেন, রিক্রুটিং এজেন্সিগুলোর বৈধতা, বিদেশে কর্মীর চাহিদাসহ অন্যান্য তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনা হবে। তিনি বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরকে যুক্ত করতে হবে।

আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ পথে বিদেশ লোক পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলি মানুষের জীবন নিয়ে চিন্তা না করে শুধু নিজ স্বার্থে কাজ করছে। এই চক্রের রুট চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। সুনামগঞ্জ-হবিগঞ্জ থেকে শুরু করে মাদারীপুরসহ কয়েকটি জেলায় আগামী এক মাস ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানিয়েছেন, অনেকেই জমিজমাসহ সম্পদ বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। পরে বিদেশে গিয়ে বিপদে পড়লে তাদের পরিবার-পরিজন নিঃস্ব হয়ে পড়ে এবং মৃত্যুর ঘটনাও ঘটে। তাই গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, মসজিদ, মন্দির ও গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে প্রচার চালানো উচিত।

আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশি নিয়োগকর্তারা যে ধরনের কর্মীর চাহিদা দেন, অনেক ক্ষেত্রেই সেই দক্ষতার কর্মী পাঠানো হয় না। যেমন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ানের চাহিদা থাকলেও সংশ্লিষ্ট কাজ না জানা ব্যক্তিকে পাঠানোর ঘটনা ঘটে। এতে কর্মী ও নিয়োগকর্তা উভয়ই সমস্যায় পড়েন।

তিনি আরও জানান, কোনো দেশ নির্দিষ্ট দক্ষতার কর্মী চাইলে সেই দেশের নিয়োগকর্তার প্রতিনিধি বা প্রশিক্ষক বাংলাদেশে এসে প্রশিক্ষণ যাচাই করবেন। তারা প্রশিক্ষণে সন্তুষ্ট হওয়ার পর কর্মী নিয়োগ করবেন। বাংলাদেশ থেকে ছয় হাজার চালক সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার ক্ষেত্রে এমন পদ্ধতি চালু হয়েছে, যা মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমাবে।

আরিফুল হক চৌধুরী উল্লেখ করেছেন, প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবা পেতে দূরদূরান্ত থেকে দূতাবাস বা কনস্যুলেটে যেতে হয়, এতে সময় ও অর্থ দুইটিই ব্যয় হয়। এ কথা উল্লেখ করে তিনি জানান, সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু সেবা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাসপোর্টসহ বিভিন্ন নথি ডাক বা কুরিয়ার সেবার মাধ্যমে প্রবাসীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

তিনি ‘প্রবাসী কার্ড’ চালুর সরকারি পরিকল্পনার কথাও জানিয়েছেন। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কার্ড চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে। এই কার্ডের মাধ্যমে ভূমি, সাবরেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। ফলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন, যা রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক প্রেক্ষাপটে বিএনপি সরকারের বিগত ছয় মাসের কার্যক্রমের ওপর জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক মূল্যায়ন তুলে ধরা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর জানালেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী সুখবর জানিয়ে বলেছেন, দেশের হাই স্কুল ও মাদরাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি গত সোমবার (১৭ আগস্ট) ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেছেন, এই ৭৭ হাজার শিক্ষক নিয়োগের কথা।

মন্ত্রী বলেন, হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। তবে, এ নিয়োগ দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা আমরা করছি। আগামী কিছুদিনের মধ্যে তা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোতে যাচ্ছি।

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী সবাইকে দিতে শুরু করেছি। শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি সব ক্ষেত্রেই চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার হেডমাস্টার নেই। আমরা সেটার মামলা নিষ্পত্তি করেছি। পাবলিক স্কুলগুলিতে প্রতিষ্ঠানপ্রধানের রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর যে মামলা হয়েছিল, সেটিও আমরা সমাধান করেছি। কিছুদিনের মধ্যে সেসব বিষয়ে ভাইভার ব্যবস্থা করবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-সরকারের অনুদান চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে জাইকা-সরকারের অনুদান চুক্তি সই

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০২৬ সালের জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (জেডিএস) স্কলারশিপ অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জেডিএস স্কলারশিপের মাধ্যমে সম্ভাবনাময় তরুণ সরকারি কর্মকর্তাদের জাপানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে।

এর লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যাতে তারা দেশে ফিরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি তাদের জাপানের শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও কর্মপরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া।

২০২৬ সালের এ অনুদান চুক্তির আওতায় ৩৩ জন সরকারি কর্মকর্তার জন্য সর্বোচ্চ ৫৬৭ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ৩ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার) স্কলারশিপ দেওয়া হবে।

এর মধ্যে ৩০ জন মাস্টার্স ও তিনজন ডক্টরাল (পিএইচডি) পর্যায়ে অধ্যয়নের সুযোগ পাবেন। ২০০২ সালে জেডিএস স্কলারশিপ চালু হওয়ার পর থেকে এর অধীনে এ পর্যন্ত ৬২৩ জন বাংলাদেশি সরকারি কর্মকর্তা জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

অনুদান চুক্তি স্বাক্ষরের আগে একই অনুষ্ঠানে প্রকল্পটির এক্সচেঞ্জ অব নোটস (ই/এন)-এ স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%