০৮:২৬ পি.এম
রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজুকে (৪৮) হত্যার অভিযোগে করা মামলায় প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে বজলুর স্ত্রী সাথী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ (শুক্রবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এস আই মো. নাসিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এই আবেদনের পর আদালত বজুর স্ত্রী সাথীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর মোল্লা
মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত এমাদুল হাওলাদার রাজু কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে ব্যবসা করতেন প্রধান আসামি বজলু মিয়াও। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ জুলাই সন্ধ্যা নাগাদ ব্যবসার কথা বলে রাজুকে নিজের বাসায় ডাকেন বজলু। সেখানে কথাবার্তায় একপর্যায়ে তার পিঠের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় এমাদুলকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৯ জুলাই হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় বোন শাহানা বেগম।
আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন