ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির মাসব্যাপী কর্মসূচি, পয়লা ডিসেম্বর সমাবেশের ঘোষণা


বিএনপির মাসব্যাপী কর্মসূচি, পয়লা ডিসেম্বর সমাবেশের ঘোষণা

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হবে।

রিজভী বলেন, "ইতোমধ্যে আমরা বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। সেই মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। সেই লক্ষ্যেই আজ আমাদের প্রস্তুতি সভা হয়েছে।"

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচির কথা জানান।

আরও পড়ুন: ইসলামী আন্দোলন ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তের নেশা এখনো তীব্র। তাই ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে বিভিন্ন নাশকতা চালাচ্ছে। এখন পর্যন্ত বিএনপির ৩ জনকে হত্যা করেছে। ১৭ বছর পর দেশে যে স্থিতিশীলতা চলছে তা কলঙ্কিত করার জন্য তারা এ নাশকতা চালাচ্ছে।"

তিনি আরও বলেন, "আজ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অন্য কোনো রাজনৈতিক দল এভাবে নাশকতা চালালে তাদের ক্রসফায়ার দেয়া হতো। এমনকি গুম ও খুন করা হতো। কিন্তু সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।"

রিজভী মন্তব্য করেন, "আন্তর্জাতিকভাবেই তারা আজ ধিক্কার পাচ্ছে। তারা এত জ্বালাও-পোড়াও করছে কিন্তু আমরা তা নিয়মতান্ত্রিকভাবে সামলানোর চেষ্টা করছি। এটা সভ্য সরকারের পরিচয়।"

তিনি যোগ করেন, "বিদেশি এক মন্ত্রী ১৬ ডিসেম্বর ঢাকা দখল করতে চাইলেন, আর দেশের মানুষ কি আমলকী চুষবে? আমরা ধিক্কার জানাই তার এই বক্তব্যের।"

আরও পড়ুন: শিশু নির্যাতন প্রতিরোধে নীরবতা ভাঙার আহ্বান ইনসিডিন বাংলাদেশের

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা বিশ্বস্বীকৃত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকারের দায়িত্ব পালনের জন্য মনোনীত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিজয়ের মাসকে এক তারিখ থেকেই পালন করা শুরু করব। সেই হিসেবে সরকারি সব কর্মসূচি প্রণয়ন হয়েছে এবং দলীয় ভিত্তিতে আমাদের সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের এক তারিখ থেকে একটি গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে। এর আয়োজন উপলক্ষ সাংগঠনিক পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সব নেতা এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব অঙ্গসংগঠনের নেতারা কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।"

তিনি বলেন, "আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের অনুমোদনে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


সরকারের অনুমোদনে কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফ অনুমোদন করেছে সরকার।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভা বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে এই অনুমোদন প্রদান করা হয়।

এ বিষয়ে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

অনুমোদনের আওতায়, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭.৯৮৫৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৬.৭৮ টাকা।

এই ট্যারিফের মধ্যে ক্যাপাসিটি চার্জ প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩.১০৭৮ মার্কিন সেন্ট এবং জ্বালানি ব্যয় ৪.৮৭৮০ মার্কিন সেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের পরিচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট (২×৬৬০ মেগাওয়াট) মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুতের ট্যারিফ কাঠামো ও লেভেলাইজড ট্যারিফও অনুমোদন করেছে কমিটি।

অনুমোদিত কাঠামোর ভিত্তিতে, প্রাথমিক পরিচালন তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক পরিচালন তারিখ (সিওডি) পর্যন্ত প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ ৮.২৮২৮ মার্কিন সেন্ট নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৯.১১১১ টাকা।

অন্যদিকে, বাণিজ্যিক পরিচালন তারিখের (সিওডি) পর প্রতি কিলোওয়াট ঘণ্টার লেভেলাইজড ট্যারিফ হবে ৮.১৬৪৮ মার্কিন সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ইউনিট ৮.৯৮১৩ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উভয় প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, গণতন্ত্রের চর্চা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই, গণতন্ত্রের চর্চা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, "দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি; তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।"

তিনি আরও বলেন, "আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।"

সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, "ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।"

তিনি উল্লেখ করেন, "যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।"

বিজয় মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের মতবিনিময়

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ বৃহস্পতিবার, সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতায় বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন, যাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করা যায়।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার মি. জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলমও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ট্রাম্প প্রশাসন ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করছে

নয় মাসের দীর্ঘ ইরান যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে দেশটির শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা চলছে যে কট্টরপন্থি নেতৃত্বকে সরিয়ে দিয়ে যুদ্ধ বন্ধের জন্য সামরিক অভিযান চালানো সম্ভব কিনা। তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। আনাদোলু এজেন্সিও প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এনবিসি নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরেক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানোর পক্ষে প্রশাসনের একটি অংশ রয়েছে। তাদের যুক্তি হলো, এ ধরনের অভিযান চালিয়ে ওয়াশিংটন প্রমাণ করতে পারবে যে তারা যেকোনো সময় ইরানি নেতাদের অবস্থান শনাক্ত করে হত্যা করতে সক্ষম।

তাদের মতে, এই পদক্ষেপ ইরানের নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধ শেষ করার একটি সুযোগ তৈরি করবে।

তবে প্রশাসন ও সামরিক বাহিনীর অন্য কর্মকর্তারা এই পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটির অবশিষ্ট নেতারা আরও কঠোর অবস্থান নিতে পারেন। এতে ভবিষ্যতে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া, মার্কিন সেনা ও কর্মকর্তাদের ওপর ইরানের পালটা হামলার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

এদিকে, ইরানের হুমকির কারণে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। মন্ত্রিসভার আরও কয়েকজন কর্মকর্তাও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থার আওতায় রয়েছেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প এখনো বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপ বিবেচনা করছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তিনি নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। পেন্টাগন তার সামনে সামরিক অভিযানের বিকল্পগুলো আরও বিস্তৃত করছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনার মধ্যে রয়েছে বড় পরিসরে আবারও যুদ্ধ শুরু করা। এছাড়া, ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পরমাণু স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে খারগ দ্বীপের তেল স্থাপনা, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পিক্যাক্স মাউন্টেনের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র।

খারগ দ্বীপ ইরানের জ্বালানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, কেশম দ্বীপের জ্বালানি অবকাঠামো এবং পরমাণু স্থাপনাগুলোতে হামলা হলে দেশটির অর্থনীতি ও কৌশলগত সক্ষমতার ওপর বড় প্রভাব পড়তে পারে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাবার ওপর হামলায় মোজতবা আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

এনবিসি নিউজ জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%