০৬:১৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকার অভিযান চালিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা মূল্যের বিশাল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে।
শুক্রবার (২৪ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ
এদিকে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনা এবং পরিকল্পনারের ভিত্তিতে শুক্রবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপি-র টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে।
অভিযানের ফলে জব্দ করা হয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং একটি ইজিবাইক। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য হলো ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান রোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএসটিআই সনদ ছাড়াই চলছে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে জনগণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন