০২:০২ পি.এম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আরিফ মিয়া (৪৪) মারা গেলেন।
মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে গত ৫ জুন কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আরিফকে ৫ জুন হাসপাতালে ভর্তি করেন সার্জারি বিভাগে। এরপর আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যেহেতু তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: শাপলা চত্বরে গণহত্যার মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
কারাসূত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পিতার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন