১০:১৩ পি.এম
ময়মনসিংহ, ২ নভেম্বর, ২০২৬ : আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন উপলক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান।
আরও পড়ুন: নকলায় এসবিসি প্রকল্পের ২টি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা
সভায় আসন্ন শ্যামা পূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, পূজা উদযাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির দায়িত্ব-কর্তব্য এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ পুলিশ আশরাফুল করিমসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন