০৪:০৭ পি.এম
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে দুই দিনের পৃথক অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।
জব্দ করা পণ্যের তালিকায় ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা এবং দুটি কম্বল অন্তর্ভুক্ত রয়েছে।
১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ নভেম্বর বেলা ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ অভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।
আরও পড়ুন: পীরগঞ্জে নবাগত ইউএনও, এসিল্যান্ড ও ওসির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পরবর্তী দিন ৮ নভেম্বর, জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি অভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।
দুই দিনের অভিযানে মোট ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল কাস্টম্সে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন