০৯:২৪ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের চার নেতা তাদের দলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এই পদত্যাগের ঘোষণা তারা পৃথক সংবাদ সম্মেলনে করেছেন। সংবাদ সম্মেলনটি শুক্রবার (১৯ জুন) বিকালে তাদের নিজ নিজ বাসভবনে আয়োজন করা হয়েছিল। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে জানান।
পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. কাইয়ুম শেখ, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বাপ্পী মুন্সি, ঐ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নওশের সরদার এবং উজানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহানূর শেখ শাহিন।
আরও পড়ুন: কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে
সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য পাঠ করে জানিয়েছেন যে, এর আগেই তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।
উল্লেখ্য, মো. কাইয়ুম শেখ ৫ জুন ২০২৫, মো. বাপ্পী মুন্সি ৪ জানুয়ারি ২০২৬, নওশের সরদার ১১ মার্চ ২০২৬ এবং মো. শাহানূর শেখ শাহিন পদত্যাগপত্র দাখিল করেছেন।
তারা লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার (১৯ জুন) সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় ও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের সাংগঠনিক সম্পর্কের ইতি টানলেন। তারা আরও উল্লেখ করেন, ভবিষ্যতে দলটির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না।
তাদের বক্তব্য ছিল, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় তারা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তবে এ ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ জেলা বা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন