০১:২৯ পি.এম
মস্কো, ৪ আগস্ট, ২০২৬ : রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে অবস্থিত চেখভ পৌর এলাকায় এক শিল্পাঞ্চলে ড্রোন হামলায় পাঁচ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে মঙ্গলবার মস্কো অঞ্চলের গভর্নর জানান।
আন্দ্রে ভোরোবিয়ভ টেলিগ্রামে লেখেন, নোভোসেলকি শিল্পাঞ্চলে ড্রোন হামলার ফলে একাধিক স্থানে আগুন লেগে যায়। এতে পাঁচ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।
তিনি আরো জানান, অগ্নিনির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুন, যা একটি গুদামে লেগেছিল, তা নিয়ন্ত্রণে এনেছেন।
আরও পড়ুন: তেল পাইপলাইনে হুথি হামলা: রিয়াদের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন