০৮:৪১ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ সামরিক হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের ‘বাকি অংশটুকুও ধ্বংস’ করতে হতে পারে। একইসঙ্গে, দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব শিগগিরই জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। আলজাজিরার খবর অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘এখন আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই না ঘটে?’
তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতেই হতে পারে। আর এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই-যুক্ত স্মার্ট চশমা দিয়ে জালিয়াতি ঘটনার উদ্বেগ
ট্রাম্পের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি মন্তব্য করেন, দেশটির বিধ্বস্ত অবকাঠামো ও সামরিক সক্ষমতা পুনর্গঠনে ২৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে, সাংবাদিকরা জানতে চান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব পাঠিয়েছে কিনা এবং সেই প্রক্রিয়ায় ওয়াশিংটনের সম্পৃক্ততা রয়েছে কিনা।
ট্রাম্পের জবাব ছিল, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’ ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে এমন বক্তব্য দিলেও, মার্কিন প্রেসিডেন্ট কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।
আরও পড়ুন: যুক্তরাজ্যে তিন মাসে বেকারত্বের হার কমেছে, তরুণদের সমস্যা মোকাবিলায় প্রতিবেদন প্রকাশের আগে তথ্য উন্মোচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন