০৪:০০ পি.এম
এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ নির্দেশনা জারি করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, যে সকল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এছাড়া, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে।
এ ছাড়াও, ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন