ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ইতিহাসে প্রথমবার, নিজেদের মাঠেই ‘অতিথি’ ভারত


ইতিহাসে প্রথমবার, নিজেদের মাঠেই ‘অতিথি’ ভারত

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো 'নিজভূমে পরবাসী' হতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট দল তাদের ঘরের মাঠেই ভারতকে স্বাগত জানাবে।

আনুষ্ঠানিকভাবে যদিও সিরিজের সূচি ঘোষণা করা হয়নি, তবে ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজটির মূল আয়োজক হলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কারণ, তাদের নিজেদের দেশে কোনও ম্যাচ খেলার সুযোগ আপাতত নেই, তাই এবার ভারতকে তাদের মাঠেই স্বাগত জানাবে আফগানিস্তান।

আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

অনেক দিন ধরেই আফগানিস্তান বিভিন্ন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় বেশ কিছু ম্যাচ খেললেও ভারতীয়দের বিপক্ষে কখনো স্বাগতিক হিসেবে খেলেনি আফগানিস্তান।

এই কারণে সামনের সেপ্টেম্বর মাসে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ভারত অন্য কোনো স্বাগতিক দেশের বিপক্ষে নিজেদের মাঠেই খেলতে নামবে। ভারতের ব্যস্ত সূচির মাঝে এই টি-টোয়েন্টি সিরিজ হবে। এর আগে-পরে রয়েছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ও এশিয়ান গেমসের খেলা। আগামী ২৭ আগস্ট শুরু হবে টেস্ট সিরিজ এবং এশিয়ান গেমসের খেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

পिछले মাসে ভারত ও আফগানিস্তান একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল। তবে নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচগুলো আফগানিস্তানের জন্য ছিল অ্যাওয়ে সিরিজের অংশ। আর এবার তারা হবে স্বাগতিক।

আরও পড়ুন: আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:২১ এম


জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন
 
পিরোজপুরের জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানকে আহ্বায়ক, মো. মেহেদী হাসান মিজানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজু হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক কামরুন্নাহার টুম্পা, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, সমাজসেবক এনায়েত হাওলাদার, বিজন কৃষ্ণ মণ্ডল, এস এম মনিরুজ্জামান, মো. সোহেল রানা, মো. নাদিম শিকদার এবং মো. জাকারিয়া রহমান।
 
সভায় নবগঠিত কমিটির সদস্যরা জিয়ানগর উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল, সৃজনশীল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ৷                

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ এম


ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শুক্রবার, ভোর ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘ডাকের রাজা’ সাকিব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩১ এম


টি-টোয়েন্টিতে বাংলাদেশের ‘ডাকের রাজা’ সাকিব

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস এ সাকিব আল হাসান স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক মারা ক্রিকেটার। ছবিতে দেখা যাচ্ছে কালের কণ্ঠের তথ্য।

ক্যারিয়ার জুড়ে সাকিব আল হাসান বিভিন্ন পজিশনে এক নম্বরে ছিলেন। বিশেষ তিন সংস্করণে অলরাউন্ডারের শীর্ষ পদে আসীন হওয়ার বিষয়টি তার জন্য বিশেষ।

এখন বিশ্বে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে এমন একটি কীর্তি গড়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

তবে এবার সাকিব শিরোনামে এসেছেন একটি বিব্রতকর রেকর্ড নিয়ে। তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৩৩টি ডাক মারার কীর্তি স্থাপন করেছেন। ‘ডাকের রাজা’ হিসেবে তাঁর নামের পাশে এখন রয়েছে এই সংখ্যা।

এতদিন সৌম্য সরকারের সঙ্গে ৩২ ডাক মারার মাধ্যমে চূড়ায় ছিলেন সাকিব। তবে গতকাল ডাম্বুলায় সৌম্যকে ছাড়িয়ে যান বাঁহাতি ব্যাটার। তিনি জাফনা কিংসের হয়ে ব্যাটিং শুরু করে ইনিংসের তৃতীয় ওভারে একটি ‘গোল্ডেন ডাক’ মেরেছেন। এর ফলে রান খাতা খোলার আগেই তাকে ড্রেসিংরুমের দিকে পাঠিয়ে দেন গল গ্যালান্টসের স্পিনার থারিন্দু রত্নানায়েকে।

এভাবে সাকিব ইংল্যান্ডের সাবেক ব্যাটার মঈন আলির পাশে বসে গেছেন। বর্তমানে বাঁহাতি ব্যাটার হিসেবে তার ডাক সংখ্যা ৩৩। তবে বিশ্ব ক্রিকেটে তাদের সামনে এখন আট জন আরো আছেন। যেখানে ৫৪ ডাকে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার সুনীল নারাইন।

এমন বিব্রতকর রেকর্ডের রাতে সাকিবের দল ম্যাচটি হারিয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ১০ম ম্যাচে গলের কাছে ৬০ রানের পরাজয় দেখেছে জাফনা। প্রথমে ব্যাট চালিয়ে সেহান আরাচ্চিগের (৬৩) ফিফটিতে ৮ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করায় গল। সাকিব ৩ ওভারে ২৭ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। লক্ষ্য তাড়া করতে নেমে দুনিত ভেল্লালাগে (৫৬) ফিফটি করলেও ১৩৩ রানে অলআউট হয়ে যায় জাফনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ এম


বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য দিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে।

গত ২২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

এদিকে চলতি জুলাইয়ের প্রথম ২০ দিনে দেশে ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে আরও ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%