০৩:০১ পি.এম
পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে একটি অত্যাধুনিক ডিজিটাল উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। ভারতের লক্ষ্য হলো সৌদি আরব ভ্রমণকে সহজ, স্মার্ট এবং ইনক্লুসিভ করে তোলা।
এই উদ্যোগে ট্যুর প্যাকেজ বুকিং এবং পর্যটন ভিসা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। অর্থাৎ আপনার ফ্লাইট, হোটেল এবং ভিসা আবেদন সবকিছুই একসঙ্গে সম্পন্ন হবে কোন ঝামেলা ছাড়াই।
পর্যটকরা ফ্লাইট ও হোটেলের পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি, বিভিন্ন ইভেন্ট এবং পর্যটন কার্যক্রমও একই বুকিংয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন।
আরও পড়ুন: পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে
প্রাথমিকভাবে বাংলাদেশসহ নির্বাচিত কিছু দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু হয়েছে।
সৌদি আরবের পর্যটন খাতকে আরও সহজলভ্য ও ভ্রমণবান্ধব করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব এই উদ্যোগটি নিয়েছে। ইতোমধ্যে সৌদি আরব পর্যটকদের জন্য ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছে।
২০২৫ সালের আরব বিশ্বের এই ঐতিহ্যবাহী দেশটি ভ্রমণ করা হয়েছে ২ কোটি ৯০ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক দ্বারা। সৌদি আরব হতে পারে আপনার পরবর্তী পছন্দের ভ্রমণ গন্তব্য।
আরও পড়ুন: কুয়েতে যৌথ সামরিক কমান্ড সদর দফতর স্থাপনে সম্মত জিসিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন