প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) এ হামলার বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত বস্তু আঘাত করে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপর একটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষেও আঘাত লেগেছে।
মধ্যপ্রাচ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে গত ফেব্রুয়ারিতে যুদ্ধের সূচনা হয়। এরপর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে যুদ্ধের পর থেকে ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজগুলোতে নিয়মিত হামলা চালানো হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন করে এ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন