০২:০৫ পি.এম
মাত্র পাঁচ মাসে একটি সরকার ব্যর্থ হতে পারে না। ব্যর্থ হওয়ার জন্যও সময় লাগে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আরও পড়ুন: চকরিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টের স্থগিতাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে দেশের মানুষের অর্জন ভুলে গিয়েছিল এবং মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নিজেদের মনে করে চলেছিল।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের ওই সময়কালকে রাজনৈতিকভাবে ‘ক্রান্তিকাল’ বলা যাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলন হলো দীর্ঘ ১৭ বছরের টানা আন্দোলনের ফসল। কেউ যদি মনে করে যে শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফলেই এই পরিবর্তন এসেছে, তবে তা তাদের রাজনৈতিক অপরিপক্বতা ছাড়া আর কিছুই নয়।’ তিনি উল্লেখ করেন যে, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের রাজনীতি ও ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দলটির ভাগ্য আদালতে নির্ধারিত হবে। এটি নিষিদ্ধ হবে কি না, তা-ও আদালতই ঠিক করবেন। বর্তমানে এ সংক্রান্ত নানা আইনগত বিচার-বিশ্লেষণ চলছে এবং খুব শিগগিরই এর সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: ২২ বছর পর চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন বা পুনর্বাসন না ঘটে, সে ধরনের চর্চা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন