০৯:২০ পি.এম
নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন পরিষদের সাবেক দুই চেয়ারম্যান—মরহুম শমসের চেয়ারম্যান এবং মরহুম বেলাল চেয়ারম্যানের স্মরণে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামরায়পুর দিঘীরপাড় উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
আরও পড়ুন: ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সেবাপ্রত্যাশীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছে মোট ৮টি ফুটবল দল।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।
শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, সাবেক ফুটবলার আমিনুল হক বেলাল, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার কামাল চঞ্চল, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ওমর ফারুক এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, একটি সুস্থ ও মাদকমুক্ত জাতি গঠন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ফুটবলার তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে অপরিকল্পিত ওয়াকওয়ে নির্মাণ: সৌন্দর্যহানি ও জনদুর্ভোগের আশঙ্কায় এলাকাবাসীর ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন