ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডিজিটাল গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর দেওয়ার তাগিদ


ডিজিটাল গ্রাহকসেবা ও প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর দেওয়ার তাগিদ

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের আধুনিক banking, প্রযুক্তিনির্ভর সংস্কার ও উন্নত ডিজিটাল গ্রাহকসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গুরুত্বপূর্ণ সেশনে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, কণ্ঠরোধের অভিযোগ

এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে। এর অংশ হিসেবে ২৫ জন কর্মকর্তার অংশগ্রহণে গত ১৫ আগস্ট শুরু হওয়া প্রথম ধাপের মৌলিক প্রশিক্ষণ কোর্সটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং আনসার-ভিডিপির অগ্রগতির সঙ্গে ব্যাংকের গভীর সম্পর্কের বিষয়গুলো বিস্তারিত তুলে ধরেন। বিশেষভাবে তিনি বাহিনীর সঞ্জীবন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে বাহিনীর সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়নসহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থা যেমন— BACH, NPSB এবং BEFTN/EFT-এর সঙ্গে ব্যাংকের সংযুক্তির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। এসব প্রযুক্তিগত পদক্ষেপের ফলে আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরো দ্রুত, নিরাপদ ও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

মহাপরিচালক নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারি, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে কর্মকর্তারা ব্যাংকের আধুনিকায়ন ও গ্রাহকবান্ধব সেবা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন।

আরও পড়ুন: লালমাটিয়ায় রেস্টুরেন্টে ছাত্রলীগ নেতার উপস্থিতির অভিযোগ, ছাত্রদলের সঙ্গে সংঘর্ষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বিদ্যালয় চলাকালে বাজারে ৬ শিক্ষার্থী, বিদ্যালয়ে ফেরালেন সচেতন ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


কাউখালীতে বিদ্যালয় চলাকালে বাজারে ৬ শিক্ষার্থী, বিদ্যালয়ে ফেরালেন সচেতন ব্যক্তি

পিরোজপুরের কাউখালী উপজেলায়, স্থানীয় একজন সচেতন ব্যক্তি সাত শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফিরিয়ে দিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কেউন্দিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ওই ছয় শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় বিদ্যালয়ের পাশে কেউন্দিয়া বাজারে অবস্থান করছিল। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন ওই শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার ওই শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি অবহিত করে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে আসতে বলেন।

এ বিষয়ে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার মন্তব্য করেন, “বিদ্যালয় চলাকালীন সময়ে আমরা সবসময় শিক্ষার্থীদের নজরদারির মধ্যে রাখার চেষ্টা করি। কোনো শিক্ষার্থী যাতে বিদ্যালয়ের বাইরে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে সময় কাটাতে না পারে, সে সম্পর্কে শিক্ষকরা নিয়মিত খোঁজখবর রাখেন। আজ ছয়জন শিক্ষার্থী বিদ্যালয়ের পাশে বাজারে অবস্থান করছিল—একজন সচেতন ব্যক্তি তাদের বিদ্যালয়ে এনে আমাদের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে এবং তাদের আগামীকাল বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।”

প্রধান শিক্ষক আরও জানান, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ধরনের বিষয়ে আমরা আরও সতর্ক থাকব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কাতারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কাতারের

কাতার বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠকে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সহায়তার আশ্বাস পান।

বৈঠকটি কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে খলিলুর রহমান বাংলাদেশর প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা কাতারের নেতৃত্বের কাছে পৌঁছে দেন। তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

কাতারের প্রধানমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, এই দায়িত্ব সফলভাবে পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করার সময় শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন।

বৈঠক শেষে খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই বৈঠকের আগে আরও একটি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান (নাম) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে বিজয়নগর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে ও জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে ও জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু

বরিশালের বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে ও জেলে সম্প্রদায়ের উপর তথ্য হালনাগাদ এবং তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে বুধবার (১৯ আগস্ট) সকালে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমটি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্দেশনায় এবং বাবুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

এর আওতায় রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকা, আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ সংলগ্ন নদীতীর, এবং সন্ধ্যা নদীর তীরবর্তী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অবস্থানকারী বেদে ও ভাসমান জেলে সম্প্রদায়ের তথ্য সংগ্রহ করে তাঁদের তালিকা প্রণয়ন করা হবে।

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক তত্ত্বাবধানে তালিকা প্রণয়নের দায়িত্ব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ছাত্রনেতা মো. আজিজুল হককে।

এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়।

এ সময়ের উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এফ এম নাজমুস সালেহীম খান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রাথমিকভাবে রহমতপুর ইউনিয়নের বাবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক বেদে ও ভাসমান জেলে পরিবারের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নদী ও নৌকায় ভাসমান অবস্থায় জীবনযাপন করা এসব মানুষের প্রকৃত সংখ্যা, পেশা, পরিবার এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হলে তাঁদের জন্য সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে তথ্যভিত্তিক উদ্যোগ নেওয়া সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%