০৯:০৬ পি.এম
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে পিতা ও কন্যার প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৫ জুন) বিকেলে ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, উপজেলার মাদারখোল গ্রামের আয়নাল হকের ছেলে খালেদুল এবং নিহত খালেদুলের কন্যা খাদিজা আক্তার।
এ বিষয়ে নিশ্চিত করেছেন দেলদুযার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী।
আরও পড়ুন: নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে গিয়েছিলেন। দুপুরের দিকে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে অপর একটি আত্মীয়বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করেন, তখন শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছানোর পর অটোরিকশা থেকে নামার সময় বাবা ও কন্যা দুজনে একসঙ্গে আচমকা বজ্রপাতে আক্রান্ত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় খালিদুলের পকেটে একটি এনড্রোয়েড মোবাইল ছিল, যেটি বজ্রপাতে পুড়ে নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিও পুড়ে যায়। এ ঘটনার পর খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন