০৭:৪৫ পি.এম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে নাফিসা (১৬) নামের এক কিশোরী।
শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। অপরদিকে নিখোঁজ কিশোরী নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে।
আরও পড়ুন: কালিয়াকৈরের শ্রমিকের হাটে হাহাকার, হাজার টাকায় ঘাম ঝরানো মানুষ মিলছে না
পারিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুরে নাঈম এবং নাফিসা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিখোঁজ কিশোরী নাফিসাকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলের উদ্যোগ নেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন