ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় জাপানের, নেপথ্যে যে কারণ


এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় জাপানের, নেপথ্যে যে কারণ

> বিশ্ব

> এশিয়া

জাপান গত এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে, যা প্রায় ৯৬ বিলিয়ন ডলার। এই ব্যয়ের কারণ ইয়েনের দ্রুত দরপতন ঠেকানো। শুক্রবার সরকারি তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আনাদোলু এজেন্সির মাধ্যমে জানা যায়।

আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪

জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, ৩০ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের পরিমাণ ছিল ১৫.৩৯৯৩ ট্রিলিয়ন ইয়েন। কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, এই ব্যয় চলতি বছরের এপ্রিল ও মে মাসে তিন দফা বাজারে হস্তক্ষেপের সময় ব্যয় করা আগের মাসিক রেকর্ড ৭৩.৪ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।

এছাড়া, সর্বশেষ হস্তক্ষেপে জাপানি কর্তৃপক্ষ ৬৮.৯ বিলিয়ন থেকে ৭৫.২ বিলিয়ন ডলার ব্যয় করেছে বলে বাজারের পূর্বাভাস ছিল, যা নতুন পরিসংখ্যান দ্বারা অতিক্রম করা হয়েছে। ২৩ জুলাই ডলারের দাম বেড়ে ১৬৩.৯৯ ইয়েনে পৌঁছায়, যা প্রায় চার দশকের মধ্যে জাপানি মুদ্রার বিপরীতে ডলারের সর্বোচ্চ দর ছিল। এরপর ৩০ জুলাই জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ শুরু করে।

৩১ জুলাই নিউইয়র্কের লেনদেন চলাকালে জাপান ও যুক্তরাষ্ট্র সমন্বিতভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে। এটি ছিল ১৫ বছরের মধ্যে দুই দেশের প্রথম যৌথ হস্তক্ষেপ।

ডিজিটালম্যাপ দেখুন

আরও পড়ুন: ইউরেনিয়াম নিয়ে আলোচনায় রাজি ইরান, মজুত দেশের বাইরে পাঠাবে না: আরাগচি

সমন্বিত পদক্ষেপের ফলস্বরূপ, ডলারের দর সাময়িকভাবে ১৫৫ ইয়েনের নিচে নেমে আসে। তবে পরবর্তীতে ডলার আবার শক্তিশালী হয়ে বর্তমানে প্রায় ১৫৯ ইয়েনে লেনদেন হচ্ছে।

জাপানের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ইয়েনের ওপর টানা বিক্রির চাপ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বিস্তারিত অর্থায়ন পরিকল্পনা ছাড়াই সম্প্রসারণমূলক ব্যয়নীতি অনুসরণ করায় দেশটির আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়ে যাওয়াও ইয়েনের ওপর চাপ সৃষ্টি করেছে।

ইয়েনের দরপতনের ফলে জাপানে আমদানি করা জ্বালানি, খাদ্য ও কাঁচামালের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশটির পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে।

আরও পড়ুন: ভারতের মাটিতে প্রথমবার একসঙ্গে চার্লি পুথ ও এলি গোল্ডিংয়ের অনুষ্ঠান

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ এম


রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ ছিনতাই
 

 

 

 

রাজবাড়ীতে চলন্ত মোটরসাইকেলের উপর বসে থাকা গৃহবধুর হাতের ভ্যানেটি ব্যাগ টান দিয়ে সড়কের উপর ফেলে ১৮ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রুপার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চি গ্রামের মৃত মোহাম্মদ ফকর উদ্দিনের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ।
 
ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার স্ত্রী মোছাঃ শারমিন আক্তার (৩০) কে মোটরসাইকেলের পিছনে বসিয়ে শশুরবাড়ী রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় যাচ্ছিলাম। পথিমধ্যে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে স্প্রিড বেকার অতিক্রম করার সময় মোটরসাইকেল যোগে ২জন ছিনতাইকারী আসে। কোন কিছু বুঝে উঠার আগেই আমার পিছনে বসা স্ত্রীর হাতে থাকা ভ্যানেটি বাগ টান দিয়ে নিয়ে যায়। এসময় স্ত্রী সড়কের উপর পড়ে মারাত্বক আহত হয়। এসময় ভ্যানেটি ব্যাগে থাকা স্যামসাং গ্যালাক্সী ফোন, ২টি স্বর্ণের ব্রেসলেট, ৩ জোড়া কানের দুল, ৩টি আংটি, ২টি লকেটসহ চেইন, ১টি টিকলী, ১ জোড়া হাতের রুলি, রুপার ১ জোড়া নুপুর, ১ জোড়া রুপার বালা, নগদ ২৫শত টাকা, একটি হাত ঘড়ি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ব্যাগে থাকা ৮ভরি র্স্বণালংকার, ৪ ভরি রুপার অলংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল ছিল।
 
তিনি আরও বলেন, আমার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসতে তাদের সহায়তায় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ এম


৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

আগামী ৪-৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন। 

৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। 

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ এম


কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে।

 

আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ীরা পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার কালের কণ্ঠকে জানান, "কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে।" তিনি আরও বলেন, তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

 

এ ছাড়া, তিনি জানান, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাস সংঘর্ষে আহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০১:৫৪ এম


গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাস সংঘর্ষে আহত ৪০

গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পেছন থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

 

এর ফলে তিনটি যানবাহন পরস্পর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৪০ জন আহত হন।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

অন্যদিকে, একই মহাসড়কের সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%