১২:২৬ পি.এম
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলার প্রেক্ষিতে আদালত এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করেছেন। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন এবং অপরজন একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।
আরও পড়ুন: স্মার্টফোন শিক্ষার্থীদের হাতে জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: সাবেক মেয়র সাক্কু
মামলার বিবরণ ও অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২-এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে। এ সময় ‘তিশা স্পেশাল পরিহন’ নামের একটি বাস থেকে যাত্রী মামুনুর রশিদকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৪০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন