০৯:৪৪ পি.এম
গাইবান্ধায় মাদক এবং জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় সদর উপজেলা খোলাহাটী ইউনিয়নের হাসেমবাজার এলাকায় এ কর্মসূচি আয়োজন করে হাসেমবাজার জামে মসজিদ কমিটি এবং ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
এতে অংশগ্রহণ করেন স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল রাজ্জাকসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক এবং জুয়া সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এসব অপকর্ম পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক এবং জুয়ামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা যুবসমাজকে মাদক এবং জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার বক্তব্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন