০৩:২১ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স ক্রিকেট লীগের (ডিইউটিসিএল) ১১তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
টিচার্স ক্রিকেট লীগের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান।
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা
এবারের আসরে ‘দুর্বার একাত্তর’ চ্যাম্পিয়ন হয়েছে এবং ‘উত্তাল উনসত্তর’ রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতায় ‘মহান একুশে’ ও ‘জাগ্রত জুলাই’ নামে আরও দুটি দল অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য খেলোয়াড়দেরও বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘দুর্বার একাত্তর’-এর গণিত বিভাগের মো. জসীম উদ্দিন প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন। একই দলের হাসান ফারুক ১৪৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার গ্রহণ করেন।
অন্যদিকে, রানার্সআপ দল ‘উত্তাল উনসত্তর’-এর সমুদ্রবিজ্ঞান বিভাগের আলিফ মোহাম্মদ খান ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন। তিনি ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কারও অর্জন করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটির স্পন্সর ছিল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. মাসুদ করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
পুরস্কার বিতরণী শেষে অংশগ্রহণকারী শিক্ষক, অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন