১১:০৫ এম
মো. হাবিবুল গনি আজ রবিবার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেলারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
আরও পড়ুন: শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ ৩ জন আটক
রাষ্ট্রপতি গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম
বিচারপতি মো. হাবিবুল গনি পূর্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নিয়োগের ফলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা এখন ৫ জনে দাঁড়াল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন