০৬:৫২ পি.এম
রাজশাহী, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর গুণগত মানসনদ ছাড়া দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির কারণে ‘অলিম্পিক সুইটস’ নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর মহিষবাথান এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অলিম্পিক সুইটস প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করেই মিষ্টি ও দই উৎপাদন ও বিক্রি করছিল।
আরও পড়ুন: বাহুবলে পিকআপ ভ্যানের চাপায় পথচারী মানিক মিয়ার মৃত্যু
এছাড়া, পণ্যগুলোর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেলও অনুপস্থিত ছিল।
এসব অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ দায়িত্ব পালন করেন। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুন: শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন