০৮:১৬ পি.এম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল।
এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তদন্তে বিষয়টি সম্পর্কে কিছু প্রমাণ পাওয়া গেছে।
এই পরিস্থিতির ফলে এখন আহমেদিনেজাদকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
সোমবার (১৩ জুলাই) নিউইয়র্ক টাইমস ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল বছরগুল যাবৎ আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।
এমনকি, তার শাসনামলের পর তাকে ইরানপন্থি নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করাও হয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের শুরুতে একটি অস্বাভাবিক ঘটনা নজরে আসে।
আরও পড়ুন: সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ
এই সময়ে আহমেদিনেজাদকে বুদাপেস্টে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় হাঙ্গেরির পক্ষ থেকে।
এই আয়োজনের আড়ালে মূলত মোসাদের সাবেক প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হচ্ছিল আহমেদিনেজাদকে।
লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলিকে এক ঊর্ধ্বতন হাঙ্গেরীয় কর্মকর্তা আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলেন।
ডেলি জানালেন, তাকে জানানো হয়েছিল যে সম্মেলনের আড়ালে আসলে আহমেদিনেজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আয়োজন হবে।
আরও পড়ুন: বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না
নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ডেলি আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছিলেন।
সাবেক মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ডেভিড বারনিয়া আহমেদিনেজাদের সঙ্গে দেখা করতে ব্যক্তিগতভাবে বুদাপেস্টে গিয়েছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন