০৩:১১ এম
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে একটি বোমা সদৃশ বস্তু দেখে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে ওভারপাসের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের একজন ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো রয়েছে। এর সাথে একটি তারও দেখা গেছে। বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা রয়েছে। পুলিশ বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানিয়েছেন, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত রয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন