০২:৪০ পি.এম
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকলেও গরমের দাপট কমছে না। ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা—এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে গরম কমার বিষয়ে।
সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব স্থানে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গরমের অনুভূতি কমতে পারে।
শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
এতে আরো উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে—এমন পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন