০৮:৫১ এম
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে তৃতীয় গোলটিও এসেছে মেসির পা থেকেই। এই গোলের মাধ্যমে মেসি এখন বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার। বর্তমানে তার গোলের সংখ্যা দাঁড়ালো ১৬, যা জার্মান কিংবদন্তি ক্লোজারের সঙ্গে সমান।
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক নিশ্চিত করেছেন মেসি। ছবির সূত্র: এএফপি
খেলার সময়
আরও পড়ুন: আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
মেসি যেন তার দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক হ্যাটট্রিক করেছেন। মেসির তৃতীয় গোলটি আসে ৭৬তম মিনিটে।
গোল করার পর সাথে সাথে স্ক্যালোনি মেসিকে মাঠ থেকে তুলে নেন এবং নিকো পাজকে মাঠে নামান। এর আগে, প্রথম হাফে একটি গোল এবং দ্বিতীয় হাফে দুইটি গোল করেছেন মেসি।
এদিকে, ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি।
এ দিন মাঠে নেমে, দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলকটি অতিক্রম করেছেন তিনি।
আরও পড়ুন: ফেনীতে ৫টি ওষুধ দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা
এছাড়াও, লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার গল্পে যুক্ত হলো একটি নতুন ঐতিহাসিক অধ্যায়। দুই দশক আগে যে দিন ফুটবলের সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো পা রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা, সেই দিনেই গড়লেন নতুন এক অনন্য রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম তুললেন তিনি।
২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে অভিষেক হয়েছিল তার। এই ম্যাচে মাত্র ১৬ মিনিট খেলেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তরুণ মেসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন