ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বর্ণাঢ্য ক্যারিয়ারের পথপ্রদর্শক বাবাকে শেষ বিদায় জানালেন মেসি


বর্ণাঢ্য ক্যারিয়ারের পথপ্রদর্শক বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ঢাকা, ১০ আগস্ট ২০২৬ : আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসি রোববার তার বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। বিশ্বখ্যাত এই তারকা শৈশব থেকেই তার আবেগের আশ্রয় ও এজেন্ট হিসেবে পাশে ছিলেন হোর্হে, যিনি ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ৬৮ বছর বয়সে মারা যান।

আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি শনিবার গভীর রাতে মায়ামি থেকে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান।

রোসারিওর পাশের শহর পেরেজের একটি কবরস্থানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়।

আরও পড়ুন: নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুল ইসলামের

শহরের এল প্রাদো কবরস্থানের ফটকে সমর্থকদের হাতে লেখা বার্তা দেখা যায়, “শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি” এবং “শক্ত থাকো, মেসি পরিবার”। ফটকের পাশে একটি বড় ফুলের তোড়া ছিল।

শুক্রবার রাতে রোসারিওর একটি ক্লিনিকে হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর সতীর্থরা তাদের অধিনায়কের পাশে দাঁড়ান।

“নিশ্চয়ই আমরা সেখানে থাকলে তার ভালো লাগবে,” শনিবার নিজ দলের ম্যাচের পর সাংবাদিকদের বলেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডি পলও আর্জেন্টিনায় গেছেন।

আরও পড়ুন: বাহুবলে সেতুর অভাবে ৯ গ্রামের ১৫ হাজার মানুষ দুর্ভোগে

শনিবার মায়ামিতে মন্তেরেরির কাছে ২-১ গোলে হারের ম্যাচে গোল করার পর ডি পল নিজের জার্সি খুলে মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন, এটি বন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায়।

কবরস্থানের বাইরে অল্প কয়েকজন সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে ১৫ বছর বয়সী লুকাস ব্ল্যাঙ্কো ছিলেন। তিনি কবরস্থানের ফটকে “শক্ত থাকো, মেসি” লেখা একটি পোস্টার ঝুলিয়ে দেন।

তিনি বলেন, “মেসি এই দেশকে এত আনন্দ দিয়েছেন, তাই এখন আমাদের পালা তাকে কিছুটা ফিরিয়ে দেওয়ার।”

বুয়েনস আয়ার্সের দক্ষিণের শহর ত্রেস আরোইয়োস থেকে ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে আসা কার্লোস ও আনা নামের এক দম্পতি বলেন, “আমরা এখানে আসার জন্য ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। এই সময়ে আমরা লিওর পাশে থাকতে চেয়েছি।”

আরও পড়ুন: রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির প্রস্তাবসহ ৫টি সুপারিশ অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটির

মৃত্যুর কারণ জানানো হয়নি, তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যানসারে ভুগছিলেন। জুনে বিশ্বকাপে তার অস্বাভাবিক অনুপস্থিতি সবার নজর কেড়েছিল।

মেসির পরিবার বিশ্বকাপ চলাকালে হোর্হের স্বাস্থ্য নিয়ে অব্যাহত গুঞ্জনের মধ্যে সংবাদমাধ্যমের কাছে “মানবিকতা” দেখানোর আহ্বান জানিয়েছিল।

আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি। পরে তিনি স্বীকার করেছিলেন, “খেলার বাইরের একটি পরিস্থিতি” নিয়ে তিনি মোকাবিলা করছিলেন।

পরে মেসি বলেন, “আমি কয়েকটি কঠিন, জটিল সময়ের মধ্য দিয়ে গেছি। কিন্তু পুরো প্রতিনিধি দল ও আমার সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা সবসময়কার মতো আমার পাশে ছিল।”

আরও পড়ুন: রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরপরই মেসি কয়েক দিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটাতে রোসারিওতে ফিরে গিয়েছিলেন।

ছেলের পুরো ক্যারিয়ারে পথপ্রদর্শক হিসেবে থাকা হোর্হে মেসিই ছিলেন তার প্রথম কোচ। ছেলের সঙ্গে থাকতে তিনি নিজের সবকিছু পেছনে ফেলে স্পেনে পাড়ি জমিয়েছিলেন।

বুয়েনস আয়ার্স থেকে ৩৪০ কিলোমিটার উত্তরের শহর রোসারিওতে মেটাল ওয়ার্কার হিসেবে কাজ করতেন হোর্হে। তিনি পাশাপাশি স্থানীয় ছোট ক্লাব গ্রানদোলির যুব দলগুলোর কোচও ছিলেন। চার বছর বয়সে স্থানীয় শিশুদের খেলার জন্য ব্যবহৃত খালি জায়গায় আর্জেন্টিনার ভবিষ্যৎ অধিনায়ককে ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনিই।

২০০০ সালে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। মাত্র ১৩ বছর বয়সী প্রতিভাবান মেসিকে বার্সেলোনা চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাবটির যুব দলে খেলার জন্য কাতালোনিয়ায় আমন্ত্রণ জানায়। তখন মেসির গ্রোথ হরমোনের ঘাটতির চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: ‘ঢাকা অনিরাপদ’ অভিযোগে বিসিসিআইয়ের সঙ্গে একমত নন ভারতীয় ফুটবল কোচ

হোর্হে আর্জেন্টিনায় তাঁর চাকরি, স্ত্রী এবং অন্য তিন সন্তানকে রেখে মেসির সঙ্গে স্পেনে চলে যান।

পরে মেসি বলেছিলেন, “আমরা যখন বার্সেলোনায় পৌঁছাই, আমি একা কাঁদার জন্য নিজের ঘরে নিজেকে আটকে রাখতাম। আমার বাবাও একই কাজ করতেন, হয় আমি তাকে দেখতে পেতাম না, অথবা তিনি ভাবতেন আমি তাকে দেখিনি। আমরা দুজনেই ভালো আছি এমন ভান করতাম, কিন্তু আমরা সংগ্রাম করছিলাম।”

পরবর্তীতে বাবাই মেসির এজেন্ট হিসেবে চুক্তি নিয়ে আলোচনা করতেন, বার্সেলোনা থেকে পিএসজি এবং পরে ইন্টার মিয়ামি পর্যন্ত বাবাই মেসিক সহযোগিতা করেছেন।

গত শনিবার থেকে ফুটবল বিশ্বের শোকবার্তা আসতে থাকে। মেসি যেসব ক্লাবে খেলেছেন, সেসব ক্লাবের পাশাপাশি স্প্যানিশ ফুটবল ফেডারেশনও সমবেদনা জানিয়েছে।

আরও পড়ুন: ইনজামামের তালিকায় বিশ্বকাপ না জেতা সেরা ১২ ক্রিকেটার

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন এবং সপ্তাহজুড়ে সব বয়সভিত্তিক ম্যাচে খেলোয়াড়দের কালো ব্যাজ পরার নির্দেশ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর ধরে ফল বিপর্যয়, এবারও কোনো শিক্ষার্থী পাস করেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


১০ বছর ধরে ফল বিপর্যয়, এবারও কোনো শিক্ষার্থী পাস করেনি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থী কোনো কারণে পাস করতে পারেনি। মাদরাসাটিতে ১৯ শিক্ষার্থীর বিপরীতে ১৭ জন শিক্ষক রয়েছেন।

তবুও শতভাগ শিক্ষার্থী ফেল করায়, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যে মাদরাসাটির শিক্ষকদের পাঠদানে গাফিলতি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছর ধরে মাদরাসাটির দাখিল পরীক্ষার ফলাফল ভাল নয়। শিক্ষকরা নিয়মিত মাদরাসায় উপস্থিত না থাকায়, পাঠদান ব্যাহত হচ্ছে। এই কারণে দীর্ঘদিন ধরে মাদরাসাটিতে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ১৯৭৫ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। পরে ২০০১ সালে এটি এমপিওভুক্ত হয়। তবে এমপিওভুক্ত হওয়ার পরেও মাদরাসাটিতে অবকাঠামোগত সংকট রয়েছে। যথেষ্ট শ্রেণিকক্ষের অভাব রয়েছে।

এছাড়া মাদরাসাটি চলনবিলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত এবং উপজেলা সদর থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে হওয়ায়, শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে।

বর্তমানে মাদরাসাটিতে ১৭ জন শিক্ষক এবং চারজন কর্মচারী কর্মরত আছেন। এ বছরের দাখিল পরীক্ষায় অংশ নেয় মাত্র ১৯ জন শিক্ষার্থী। তাদের কেউই পাস করতে পারেনি।

গ্রামের বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘মাদরাসার শিক্ষকরা সঠিকভাবে পড়ান না। তাঁরা নিয়মিত আসেন না। শুধু বেতন তোলেন। এ কারণে এলাকার সচেতন অভিভাবকেরা তাঁদের সন্তানদের এই মাদরাসায় দিতে চান না। গত ১০ বছর ধরে এখানে শিক্ষার্থী সংখ্যা কম এবং ফলাফলও খারাপ।’

অভিযোগ করা হয়েছে মাদরাসার সুপার জাকির হোসাইন জানিয়েছেন, ‘গ্রামের ছেলেপেলে ঠিকমতো পড়ে না। তাই ফলাফল খারাপ হয়েছে। মাফ চাই। নিউজ কইরেন না।’

ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ওই মাদরাসায় ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। পরে, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় গণঅভ্যুত্থানের ওপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস এবং ত্যাগের মাধ্যমে ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাক্সক্ষা প্রমাণিত হয়েছে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে শিক্ষার্থীদের সততা, মানবিকতা এবং দেশপ্রেমের আদর্শে চলতে হবে। সামঞ্জস্যের সঙ্গে দায়িত্বশীল, জ্ঞানভিত্তিক এবং ন্যায়সংগত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক বলেন, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরা যে সাহস, ঐক্য, এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আন্দোলনে নিহত এবং আহতদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এটি অন্যায়, অত্যাচার এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ঐতিহাসিক অভ্যুত্থান।’

আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৪ জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী ইমাম হাসান জুয়েল (আইন বিভাগ), কাউছার আহমেদ রিফাত (সমাজবিজ্ঞান বিভাগ), আব্দুল্লাহ আল নোমান (আইন বিভাগ), জুলাই আন্দোলনে নিহত শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রেবন্তী (ইংরেজি বিভাগ), আসাদুজ্জামান আসাদ (আইন বিভাগ), ইমাম মেহেদী হাসান (আইন বিভাগ), শাহিন আহম্মেদ (আইন বিভাগ), ফারদিন আহম্মেদ (অর্থনীতি বিভাগ), সাজেদুর রহমান সৌমিক (আইন বিভাগ), মেহেরান বুখারী (আইন বিভাগ) এবং আইন বিভাগের প্রভাষক মো. রাজিউল আলিম বক্তব্য দেন।

বক্তারা আন্দোলনের সময়ের অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি, সহযোদ্ধাদের সাহস এবং সাধারণ মানুষের সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি আন্দোলন নয়; এটি বৈষম্য, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের সম্মিলিত আকাক্সক্ষার প্রতিফলন।

বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার আহ্বান জানান। পাশাপাশি, আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে দাবি জানান।

অনুষ্ঠানের শেষে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, কলা, সমাজবিজ্ঞান এবং আইন বিভাগের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চাইল বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী Prime Minister তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১০ আগস্ট সোমবার, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা জানানো হয়েছে। একই সাথে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এসময় হাইকমিশনার ঢাকায় গত দুই মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। পরে আলোচনা চলাকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ আশা করে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তার ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিশানের ঝোড়ো ফিফটিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


জিশানের ঝোড়ো ফিফটিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মালয়েশিয়া জাতীয় দলকে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট কোনো পাত্তাই দিল না। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সফরকারীদের হোয়াইটওয়াশ করে জয় তুলে নেওয়ার কাজ সম্পন্ন করেছে মেহরব হোসেন অহিনের দল।

ভূমিকা হিসেবে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন জিশান আলম। সফরকারীদের মামুলি লক্ষ্যের বিপক্ষে তিনি বিষ্ফোরক ব্যাটিং প্রদর্শন করেন। মোট ২১ বলে তার ৫৭ রানের ইনিংসে ৭৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে এইচপির টাইগাররা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এইদিন টস জিতে মালয়েশিয়া আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীরা চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। অপরদিকে, বাংলাদেশ মাত্র ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

রান তাড়ায় শুরু থেকেই বাংলাদেশ আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। জিশান আলমের ব্যাট যেন আলাদা ছন্দে কথা বলছিল। তিনি মাত্র ২০ বলে ফিফটি তুলে নিয়েছেন। তার বিধ্বংসী এই ইনিংসে দুটি চার এবং সাতটি ছক্কার মার ছিল।

অন্য ওপেনার জাওয়াদ আবরারও দারুণ শুরু করেন, কিন্তু ৮ বলে ২৩ রান করেই ফিরে যান। আরিফুল ইসলাম ৩ বলে ৪ রান এবং সাব্বির রহমান ৮ বলে ১২ রান করে ফিরে যান। তবে এসবের মধ্যেও বাংলাদেশের জয় আটকে যায়নি। জিসানের ঝোড়ো ফিফটি ও দ্রুতগতির রান তোলার সুবাদে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে এবং দাপুটে জয় হাতিয়ে নেয় স্বাগতিকরা।

এর আগে, ব্যাটিংয়ের সময় মালয়েশিয়া আগের ম্যাচের মতোই ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকে। রাকিবুল হাসানের বলে ২০ বলে ১৮ রান করে আসলাম খান বিন মালিক ফিরে যান। এরপর সাইফ উল্লাহ মালিকও কোনো রান না করেই রুবেলের শিকার হন। ফলে তারা দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

সেখান থেকে অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ দলকে সামলান। তৃতীয় উইকেটে এই দুইজনের ব্যাটে মালয়েশিয়া ঘুরে দাঁড়ায়। আজিজ ৫২ বলে ৪০ রান করেন এবং তার ইনিংসে তিনটি চার ছিল। অন্যদিকে, আহমেদ আকিল ৩৩ বলে ৩০ রান করেন, যেখানে ছিল দুটি ছক্কা। তাদের জুটিতে মালয়েশিয়া ৯০ রানের ঘরে পৌঁছায়।

কিন্তু জুটি ভাঙার পর তারা আর বড় সংগ্রহ গড়তে পারেনি। আহমেদ আকিল শামিম হোসেন পাটোয়ারীর ক্যাচে পরিণত হন আবু হায়দার রনির বলে। শারভিন মুনিয়ান্ডি ৭ বলে ১১ এবং বিজয় উন্নি ৩ বলে ২ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে ৪ রান আসে। সর্বশেষ, মালয়েশিয়া ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান করে ইনিংস শেষ করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবু হায়দার রনি। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। রুবেল ছিলেন আরও কৃপণ, ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ১ উইকেট নেন। রাকিবুল হাসানও ১ উইকেট পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%