১২:৪৫ পি.এম
বাংলাদেশের মানুষের গড় আয়ু বর্তমানে ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। এই তথ্যটি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা তাদের সর্বশেষ শুমারিতে পাওয়া গেছে।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি শুক্রবার (২ অক্টোবর) নতুন এই তথ্যটি প্রকাশ করে। এতে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুমারিতে দেখা গেছে, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর, যেখানে পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। অন্যদিকে, বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।
আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার নিয়ন্ত্রণ এখন কন্যার হাতে
এছাড়া, যুক্তরাষ্ট্র ও কানাডার গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
তবে, বেশি দিন বাঁচা মানেই সুস্বাস্থ্যে বেশি বছর বেঁচে থাকা নয়। ২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর, যা ২০১৯ সালে ছিল ৬০ দশমিক ৫ বছর। ২০২১ সালে সুস্থ গড় আয়ু কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে, কিন্তু পরে ২০২২ সালে তা বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ২ বছরে পৌঁছায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক এ বিষয়ে মন্তব্য করেছেন, "জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।"
আরও পড়ুন: রাশিয়ার কেমেরোভোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন