০৫:১৮ পি.এম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে একটি টহলদল আজ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আজ এ তথ্য জানান।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার বক্তব্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
টহলদল দু’জন অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীকালে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে একটি কার্টনের ভেতর থেকে ইতালিতে তৈরি দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও এসকাফ সিরাপ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: আজ রংপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন