প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যাংক কর্মীকে জোর করে তুলে নিয়ে মারধর করা, ছিনতাই এবং চাঁদা দাবির মামলায় অভিযুক্ত হওয়ার পর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার কারণে এনসিপি বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে একই সঙ্গে তার কাছে কারণ দর্শানোর ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়েছে, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি এবং সদস্যসচিব আখতার হোসেন এমপির নির্দেশে তাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দিতে হবে। নোটিশ জারির সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে, শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে জোর করে তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও পরে বিকাশের মাধ্যমে আরও টাকা দাবি করার অভিযোগেও মামলাটি বগুড়া সদর থানায় করা হয়। এরপর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন