০৮:৩৯ এম
রাজধানীর চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর অবৈধ শিল্প প্রতিষ্ঠানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করছে। সোমবার (২ নভেম্বর) কেরানীগঞ্জের একাধিক ওয়াশিং কারখানায় এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের ফলস্বরূপ ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মাহবুব জামিল জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং ইটিপি বিহীন তরল বর্জ্য নির্গমনকারী বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানায় অভিযান চালানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, "ঢাকা শহরের চারপাশে যে নদী পথ, বিশেষ করে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী যেভাবে দূষিত হচ্ছে, এর মূল কারণ হলো অব্যবস্থায় গড়ে ওঠা ফ্যাক্টরিগুলো। ফ্যাক্টরিগুলোর বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। ঢাকা শহরে যে জনবসতি, তাদের জীবনমানে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এই নদীগুলোই গুরুত্বপূর্ণ। এই নদীগুলোকে কিভাবে দূষণ থেকে রক্ষা করা যায় সে জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি সেন্ট্রাল কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটির অধীনে তিনটি সাবকমিটি, যার প্রথম কমিটিটি হচ্ছে আমাদের আজকের যে অভিযান পরিচালনা করছি।"
আরও পড়ুন: বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ আটক ২১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন