০২:৫২ এম
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা মাদক ব্যবসায়ী এবং মাদক বিরোধীদের রুখে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।
সাথে তারা পুলিশ ও প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
আরও পড়ুন: রংপুরে ছাত্রদলের শোডাউনে ‘আপা আপা করিস না’ স্লোগান
শুক্রবার (১৯ জুন) বিকেলে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলেছে। যার বিরুদ্ধে কেউ ভয়ে কথা বলেনি।
তবে এখন আর সেরকম সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, "মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকায় থাকতে পারবে না।"
এমপি আবু তালিব আরো বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করার প্রয়োজন আছে। কোনও মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাকে ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন যে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলাকারী মাদক ব্যবসায়ী বিএনপি নেতা মরহুম আয়নাল হাসানের ছেলে শিপলু এবং আড়পাড়ার মরহুম মমিনের ছেলে মিলনকে এলাকায় থাকতে দেওয়া হবে না।
আরও পড়ুন: কেরানীগঞ্জে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন সেমিনার অনুষ্ঠিত
কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন বলেন, যত বাধাই আসুক এবং পুলিশের প্রতি যত বদনাম রটানো হোক, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তিনি সকলের প্রতি আহ্বান জানান, আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক আজ সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে।
মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে রাজনীতির পরিচয় উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: সিরাজগঞ্জে রেললাইনে আগুন, পুলিশ তদন্তে
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার মিডিয়া সম্পাদক মো. ইকবাল হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন