১১:৩২ এম
রাজধানীর কাফরুলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাজিদ চৌধুরী রাফি। তাকে চলন্ত বাইকে ইট মেরে আহত করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. নুর হোসেন চৌধুরী।
সোমবার (২২ জুন) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র থেকে এ তথ্য জানা যায়।
জানাগেছে, ঘটনার দিন প্রথমে রাফিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৩ দিন পর তিনি মারা যান।
আরও পড়ুন: বাংলাদেশি ৩৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু পাকিস্তানে
ঘটনাটি ঘটেছিল ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল চালানোর সময়ে এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে রাফি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়েছিল। পরে হামলাকারীরা রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: আইন অনুযায়ী সমাধান হবে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে: জয়সওয়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন