০৭:১২ পি.এম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম মন্তব্য করেছেন, "আগামীদিনে জামায়াতে ইসলামী সরকারি দল হবে।" তিনি উল্লেখ করেছেন যে, এজন্য সকল ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের আদর্শিক চাপ বজায় রাখতে হবে এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে পর্যায়ক্রমে দায়িত্ব নিতে হবে। "চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত এ পর্যায়ে এসেছে।" সৎ এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামায়াতের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। ইতিমধ্যে প্রধান বিরোধী দলে প্রতিষ্ঠিত হয়েছে জামায়াত।
শনিবার ফেনীতে জামায়াতের রুকন সম্মেলনে নবনির্বাচিত জেলা আমিরের আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: মুখে কঠোর অবস্থানের কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিফলন নেই: পরওয়ার
এটি এম মাছুম আরও বলেন, "আল্লাহ তায়ালা মানুষকে দায়িত্বশীল রুপে সৃষ্টি করেছেন।" তাদের কাজ হচ্ছে আল্লাহর নির্দেশনা অনুযায়ী পৃথিবীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। তিনি সতর্ক করেন যে, এর ব্যত্যয় হলে অমুসলিমদের হাতে ক্ষমতা চলে যাবে। সারা দুনিয়ায় মুসলিম রাষ্ট্রে দায়িত্ব পালন করতে না পারার কারণে অমুসলিমদের হাতে নেতৃত্ব চলে গেছে।
মুসলিম জাতি নেতৃত্ব শূন্য উল্লেখ করে তিনি বলেন, "অন্য জাতির নেতা আছে, আমাদের নাই।" ইসলামী খেলাফত তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য ইখওয়ানুল মুসলেমিন এবং উপমহাদেশে জামায়াতে ইসলামী কাজ করছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী আমলে অনলাইনে শপথ দেওয়া হতো, কিন্তু এখন ফ্যাসিবাদের পতনের উম্মুক্ত পরিবেশে শপথের আয়োজন করা হয়েছে।
আবু তাহের মাছুম বলেন, "জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে।" তেল, গ্যাস, সারের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে পরিচালনা করতে পারছে না এবং ৯০ ভাগ মুসলমানদের দেশে জাতিসত্তার ওপর আঘাত হানছে। মুসলমান রাষ্ট্রপ্রতি দূর্গা নিয়ে বক্তব্য, মন্ত্রী-এমপিদের ধারাবাহিক বক্তব্য এসবের প্রতিফলন। তিনি বলেন, সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছে না এবং জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ কারণে ১১ দল রাজপথে নেমেছে এবং সামনে আরও কর্মসূচি আসছে।
এছাড়া তিনি উল্লেখ করেন, দল বড় হচ্ছে, তবে অনুগত্যের মধ্যে ঢিলেমি দেখা যাচ্ছে। অনেকেই দুনিয়াবি স্বার্থের দিকে ঝুঁকছেন। এখন থেকে গ্রুপিং, নেতৃত্বের লোভ এবং শৃঙ্খলা, আনুগত্যের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, একটি মহল জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননে কাজ করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে ৫ তারিখের চেয়েও বড় বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
জেলা আমির নির্বাচন পরিচালক কাজী নজরুল ইসলাম খাদেমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং সাবেক জেলা আমির এ কে এম শামছুদ্দীন প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন