প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে এম এম শাহীনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে কুলাউড়া থানায় মামলাটি রুজু হয়। মামলার বাদী মঈনুল হক বকুল (৫৫)। এজাহারে প্রধান অভিযুক্ত হিসেবে এম এম শাহীন (৬৫), পিতা আব্দুর রব, ঠিকানা উত্তরবাজার, কুলাউড়া, মৌলভীবাজারের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর,) মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় সংঘবদ্ধভাবে নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও অভিযোগ করেন বাদী।
এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, “এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন